১৯ অক্টোবর ২০১০ - ২০:৩০

মুসলিম উম্মাহ’র মাঝে ফাটল সৃষ্টিকারী অনুষ্ঠান প্রচারের কারণে ওয়াহাবী স্যাটালাইট চ্যানেল ‘আর রাহমাহ’ ও ‘আল হিকমাহ’কে বন্ধ হয়ে গেছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতকাল মঙ্গলবার (১৯শে আগস্ট) বিকেলে জর্ডানের স্যাটালাইট ‘নূর স্যাট’ উগ্র ওয়াহাবীদের ‘আর রাহমাহ’ ও ‘আল হিকমাহ’ নামক দু’টি চ্যানেলকে বন্ধ করে দিয়েছে। এ দু’টি চ্যানেলকে উগ্রতাবাদী অনুষ্ঠান প্রচার রোধ করতে বন্ধ করে দেয়া হয়েছে।

আর রাহমাহ ওয়েব সাইট এ সংবাদ উল্লেখ করে লিখেছে যে, ‘আর রাহমাহ’ স্যাটালাইট চ্যানেলের সকল প্রকার প্রচার আজ বিকেল ৪টা হতে কোনরূপ পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য যে, এটা নিয়ে দ্বিতীয়বারের মত ‘আর রাহমাহ’ চ্যানেলকে বন্ধ করা হল। চলতি বছর নায়েল স্যাটও তাদের প্রচার বন্ধ করে দেয়। কিন্তু এ বিষয়ে ফ্রান্সের বেতার ও টেলিভিশন পরিষদের অভিযোগ করলে পূনরায় এ চ্যানেলের প্রচার শুরু হয়।

নূর স্যাট ও নায়েল স্যাটের কর্মকর্তারা উগ্রতাবাদী চ্যানেলগুলো বন্ধ করে দেয়ার পক্ষে সমঝোতায় পৌঁছানোর পর ‘আর রাহমাহ’ ও ‘আল হিকমাহ’ চ্যানেল দু’টিকে বন্ধ করে দেয়া হয় বলে জানা গেছে।

ইতিপূর্বেও নায়েল স্যাট কর্তৃক ‘ভেসাল’, ‘আস সাফা’, ‘আল খালিজাহ’, ‘আল হাফেজ’, ‘আস সেহহাহ ওয়াল জামাল’, ‘আন নাস’ নামক উগ্র ওয়াহাবী স্যাটালাইট চ্যানেল সমূহকে বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য যে, ইয়াসির আল হাবিবের ফেতনা সৃষ্টিকারী মন্তব্যের পর ওয়াহাবীদের স্যাটালাইট চ্যানেল সমূহ শিয়াদের বিরুদ্ধে তীব্রভাবে প্রচার শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার, মহানবী (স.) এর স্ত্রীগণ ও সুন্নি মাযহাবের সম্মানিত ব্যক্তিত্বদের প্রতি অবমাননকে হারাম ঘোষণার পর এ অঞ্চলের স্যাটালাইট পরিচালনাকারী কর্মকর্তারা উগ্রতাবাদী চ্যানেল সমূহ বন্ধ করে দেয়া শুরু করে।#